কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পিকআপের সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন।সোমবার সকালে আনুমানিক সাড়ে ৭ টায় দিকে উপজেলার কলমাকান্দা

2024-04-01T14:29:55+00:00
2024-04-01T15:23:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ২:২৯ পিএম  আপডেট: ০১.০৪.২০২৪ ৩:২৩ পিএম  (ভিজিট : ১৩০)
X

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পিকআপের সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার সকালে আনুমানিক সাড়ে ৭ টায় দিকে উপজেলার কলমাকান্দা কলেজ রোডে এ দুর্ঘটনাটি  ঘটে। ওইদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত যুবক হলেন-জহিরুল ইসলাম সবুজ (২৮)। সে পেশায় একজন ভাড়াটিয়া মোটরসাইকেল চালক। তার বাড়ী হচ্ছে উপজেলার সীমান্তবর্তী রংছাতি গ্রামে। ওই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে একটি মোটরসাইকেলে চালক কলমাকান্দায় আসার পথে রাজাপুর নামক এলাকায় জনৈক জজ মিয়ার বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা সাদা রংয়ের একটি পিকআপ গাড়ীর সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে গাড়ীসহ চালক ওই গাড়ীর নিচে পড়ে চাপায় গুরুতর আহত হন। তা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সুমন পাল তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপ গাড়ী আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy