সরাইলে প্রশাসনের প্রবেশমুখে অবৈধ সিএনজি স্ট্যান্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের প্রধান সড়কের প্রবেশমুখে অবৈধভাবে পার্কিং এবং সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড। এতে উপজেলা পরিষদ ও

2024-04-01T15:33:26+00:00
2024-04-01T15:33:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে প্রশাসনের প্রবেশমুখে অবৈধ সিএনজি স্ট্যান্ড
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৫২)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের প্রধান সড়কের প্রবেশমুখে অবৈধভাবে পার্কিং এবং সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড। এতে উপজেলা পরিষদ ও প্রশাসনে আসা সেবা গ্রহীতারা বাধাসম্মুখীন হয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

সোমবার (১ এপ্রিল) সকালে সরেজমিন দেখা যায়, সড়কের প্রবেশমুখে ডানে বামে উপজেলা সদরের ভূমি অফিসের সীমানাপ্রাচীর ঘেঁষে বিশাল লম্বা লাইনে প্রায় অর্ধশতাধিক সিএনজি লাইন ধরে দাঁড়িয়ে থাকে এবং সেগুলো পর্যায়ক্রমে এখান থেকে চুন্টা, পাকশিমুল ও অরুয়াইল ছেড়ে যায়। আরও দেখা যায়, সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রকরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে সিরিয়াল নিয়ন্ত্রণ ও টোকেনের মাধ্যমে টাকা তুলেন। সরাইল অন্নদা মোড়, বিকাল বাজার প্রবেশমুখ, বকুলতলা, উপজেলা প্রশাসনের প্রবেশমুখে অটোরিক্সা ও সিএনজি স্ট্যান্ডের কারণে বেশিরভাগ সময়ই রাস্তায় যানজট লেগে থাকে। 

স্থানীয়রা থানা ও উপজেলা প্রশাসনকে দায়ী করে বলেন, থানার ওসি ও ইউএনও ব্যস্ততম এই  সড়কের ওপর থেকে অবৈধ স্ট্যান্ডগুলো সরানোর উদ্যোগ নিচ্ছেন না। বর্তমানে সরাইল বাজারে পায়ে হেঁটে চলার মত পরিবেশ নাই। সিএনজি ও অটোরিক্সা চালকরা রাস্তায় যেখানে-সেখানে অটোরিকশা থামিয়ে যাত্রী উঠানামা করেন। এজন্য দিনভর লেগে থাকে যানজট। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি ও অটোরিক্সা চালকরা জানান, সড়কে স্ট্যান্ডের কোনো অনুমোদন নেই, কিন্তু কেউ তো বাধা দিচ্ছে না। প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধিরা গাড়ি নিয়ে আসলে আমরা আমাদের গাড়ি সাইট করে দিলে উনারা চলে যান। 

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, যানজট নিরসনের জন্য আমরা বাজারের ব্যবসায়ীসহ ও জনপ্রতিনিধি সবার সাথে আলাপ আলোচনা অব্যাহত আছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 

প্রবেশমুখে সিএনজি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মূলত বিষয় গাড়ি সংখ্যা যখন সড়কে বেড়ে যায় তখন সিএনজিগুলো অটোমেটিক প্রবেশ মুখে ডুকে যায়, আমরা বাহির করে দিলে আবার চলে আসে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy