আখাউড়ায় যানজট নিয়ন্ত্রণে সড়কে যুবলীগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছে বাসিন্দারা।অতিষ্ঠ হয়ে পড়েছে

2024-04-01T16:04:58+00:00
2024-04-01T16:24:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় যানজট নিয়ন্ত্রণে সড়কে যুবলীগ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪:০৪ পিএম  আপডেট: ০১.০৪.২০২৪ ৪:২৪ পিএম  (ভিজিট : ৪০৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছে বাসিন্দারা। 

অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী। যানজটের অন্যতম কারণ সরু সড়কে বিশৃঙ্খলভাবে ইজিবাইকের চলাচল। তাছাড়া সড়কের দুইপাশে ভ্যান গাড়িতে করে বিভিন্ন মালামাল বিক্রি করাও যানজটের অন্যতম কারণ। পবিত্র রমজান মাস শেষের পথে। ঈদকে সামনে রেখে যানজটের ভোগান্তি লাঘবে রাস্তায় নেমেছে আখাউড়া যুবলীগ।

সোমবার (১ এপ্রিল) সকাল থেকে পৌর শহরের সড়ক বাজারে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভুঁইয়া, যুবলীগ নেতা মো. মনির হোসেন, জুয়েল রানা, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, দীপংকর ঘোষ নয়নকে।

পৌর শহরের সড়ক বাজারে যানজট নিরসনে কাজ করতে থাকা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল বলেন, আমাদের এই যানজটের সমস্যা দীর্ঘদিনের। আমাদের রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন যাত্রী চলাচলের জন্য বড় সমস্যা এই যানজট। বহু মানুষ আমাদের কাছে অভিযোগ করে যানজট নিয়ে। তাছাড়া ঈদকে কেন্দ্র করে এই যানজট তিব্র আকার ধারণ করেছে। আমরা চেষ্টা করছি জনসাধারণের এই দূর্ভোগ লাঘবের জন্য।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরে যানজট কিছুটা বেড়েছে। রোজা রেখে মানুষজন যাতে করে ভোগান্তিতে না পড়ে সে লক্ষে আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।

পৌর যুবলীগ সভাপতি মনির খান বলেন, শহরের ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই রাস্তাটা প্রস্থ হওয়ার পর আমরা খুব খুশী হয়েছিলাম। কিন্তু বাজারে ইজারাদারেরা রাস্তার দুই পাশে ভ্যান গাড়ি বসিয়ে ভাড়া দেওয়ার কারণে উন্নয়নের ছোঁয়া জনসাধারণের কাজে আসছে না। যানজট এখন উপজেলাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।  আসন্ন ঈদকে কেন্দ্র করে জনসাধারণ জেন এই যানজটের ভোগান্তিতে না পড়ে আমরা যুবলীগ সে লক্ষে কাজ করে যাচ্ছি। আমরা যখন রাস্তায় নেমে যানজট নিরসনে কাজ করছি খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আমাদেরকে সহযোগীতা দিয়ে যাচ্ছে।

এদিকে যুবলীগের যানজট নিরসনের ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার নানা শ্রেণীপেশা ও নানা বয়সী মানুষ তাদের এই কাজে জন্য প্রসংশা করে যাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy