ধামরাইয়ের গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন জনের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার জনের মধ্যে তিন জন মারা গেছেন। রোববার

2024-04-01T16:59:33+00:00
2024-04-01T17:47:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ের গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন জনের মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪:৫৯ পিএম  আপডেট: ০১.০৪.২০২৪ ৫:৪৭ পিএম  (ভিজিট : ৩২৬)
X

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার জনের মধ্যে তিন জন মারা গেছেন। রোববার (৩১ মার্চ) ও সোমবার (১ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তাদের।

তারা হলেন– নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, গত ২৭ মার্চ দগ্ধ অবস্থায় একই পরিবারের চার জনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়। পরে দগ্ধ অবস্থায় গতকাল (রোববার) বেলা সাড়ে ১১টায় সুফিয়া বেগম মারা যান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ ভোরে নুরুল ইসলাম মারা যান, তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আর দুপুর পৌনে ১২টায় সোহাগ হোসাইন আইসিইউতে মারা যান, তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, ২৭ মার্চ ভোরে ঢাকার ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকাম টোলায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy