খাগড়াছড়িতে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার ১

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়িতে চোর চক্রের মূলহোতা মোঃ সাব্বির মিয়াকে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার করেছে পুলিশ।এ বিষয়ে সোমবার(১এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি

2024-04-01T17:52:40+00:00
2024-04-01T17:52:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার ১
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩০৪)
X

খাগড়াছড়িতে চোর চক্রের মূলহোতা মোঃ সাব্বির মিয়াকে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার করেছে পুলিশ। 

এ বিষয়ে সোমবার(১এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম(বার) এক প্রেসব্রিফিং করেন। ঘটনার বিবরণে বলা হয়, বাদী রুমি চাকমা (৪০), স্বামী-শ্রী সেবা চাকমা, সাং-উত্তর খবংপুড়িয়া, ১নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, ১ এপ্রিল খাগড়াছড়ি সদর থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে বলা হয় বাদীর নির্মাণাধীন নতুন বসত ঘরে গত ৩০ মার্চ রাত অনুমান সাড়ে ৯টায় তারা রাতের খাবার খেয়ে তাদের বসত ঘরে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। গত ৩১ মার্চ রাত অনুমান ২টা হতে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বাদীর বসত ঘরে দরজা অথবা জানালা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে ১টি ল্যাপটপ যার মূল্য ৪হাজার টাকা এবং ৪টি এন্ড্রয়েট মোবাইল ফোন যার মূল্য-৭০হাজার টাকা চুরি করে নিয়ে যায় । রাত অনুমান ৪ ঘটিকার সময় হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে বাদী দেখিতে পান যে, তার বসত ঘরের কাপড় চোপড় এলোমেলোভাবে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। তখন বাদী তার ছেলে মেয়েদের ডেকে তাদেরকে সহ খুঁজতে গেলে ল্যাপটপ ও মোবাইল সেট ৪ টি না পেয়ে চুরির ঘটনার বিষয়টি বুঝতে পারেন। 

বাদীর অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি চুরির ঘটনার মামলা রুজু করা হয়।

মামলার তদন্তের প্রারম্ভে আধুনিক তদন্ত কৌশল, তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয় এর নির্দেশে ও সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ তফিকুল আলম ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জের নের্তৃত্বে খাগড়াছড়ি সদর থানার একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়। মামলা রুজুর ৬ ঘন্টা পার হওয়ার পূর্বেই মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী- মোঃ সাব্বির মিয়া (১৮), পিতা-মোঃ নাছির হক, সাং-আরামবাগ, ০৩নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে বিজ্ঞানভিত্তিক তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১/৪/২০২৪ খ্রি. রাত অনুমান ০৩.০৫ ঘটিকার সময় খাগড়াছড়ি থানাধীন ০৩নং পৌর ওয়ার্ড, মুসলিম পাড়া বঙ্গবন্ধু চত্বর এলাকা হতে অত্র মামলার চোরাই যাওয়া ১ টি ল্যাপটপ ও ০২ টি মোবাইল ফোন সহ আসামীকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ সাব্বির মিয়া (১৮) অত্র মামলার ঘটনার দায় স্বীকার করে এবং ইতিপূর্বেও বিভিন্ন স্থানে বিভিন্ন সময় উক্তরূপ ঘটনা ঘটিয়েছে মর্মে জানায়। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy