সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মৎস্য কর্মকর্তার ধারণা, পথ ভুলে হাঙরের বাচ্চাটি নদীতে এসেছিল। বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে জেলের জালে একটি হাঙরের

2024-04-01T17:57:38+00:00
2024-04-01T21:33:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৫:৫৭ পিএম  আপডেট: ০১.০৪.২০২৪ ৯:৩৩ পিএম  (ভিজিট : ২৬৬)
X

মৎস্য কর্মকর্তার ধারণা, পথ ভুলে হাঙরের বাচ্চাটি নদীতে এসেছিল। বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে।

রোববার সন্ধ্যায় ধরা পড়া হাঙরের বাচ্চাটিকে উপজেলার বানারী পাড়া বাজারের সততা মৎস্য আড়তে আনা হয় বলে ওই আড়তের মালিক সত্যরঞ্জন জানান। 

তিনি বলেন, সন্ধ্যা নদীতে রোববার জাল ফেলেছিলেন কালু জেলে। পরে সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের একটি হাঙরের বাচ্চা পাওয়া যায়। “পরে আমার মাছের আড়তে নিয়ে আনা হয়। সোমবার সকল পর্যন্ত কোনো ক্রেতা না পাওয়ায় হাঙরটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।”








উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, “অনেক রাতে হাঙরের বাচ্চার খবরটি জেনেছি। তাই গিয়ে দেখা হয়নি। ফলে হাঙরটি কোনো প্রজাতির তা বলা যাচ্ছে না।”

পথ ভুলে হাঙরের বাচ্চাটি নদীতে এসেছিল বলে ধারণা এই মৎস্য কর্মকর্তার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy