কেন্দুয়ায় ৮০ প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিনামূল্যে ল্যাপটপ পেয়েছেন ৮০ জন প্রশিক্ষণার্থী।হার

2024-04-01T18:07:01+00:00
2024-04-01T18:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ৮০ প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৭৭)
X

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিনামূল্যে ল্যাপটপ পেয়েছেন ৮০ জন প্রশিক্ষণার্থী। 

হার পাওয়ার প্রকল্পের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের এসব ল্যাপটপ প্রদান করা হয়। 

সোমবার (১এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার জায়েদ হোসেন। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক পিপিএমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।           





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy