কেন্দুয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ৪২ ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।সোমবার (১ এপ্রিল) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ

2024-04-01T18:16:30+00:00
2024-04-01T18:16:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৬৩)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ৪২ ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন " বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচীর" আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল,প্রাথমিকের ২০জন শিক্ষার্থীর মাঝে ২৫০০টাকার চেকসহ একটি ব্যাগ,মাধ্যমিকের ১৩জন শিক্ষার্থীর মাঝে ৫০০০ টাকার চেকসহ একটি ব্যাগ এবং উচ্চ মাধ্যমিকের ৫জন শিক্ষার্থীর মাঝে ৯০০০টাকার চেকসহ একটি ব্যাগ শিক্ষাবৃত্তি হিসাবে বিতরণ করেন কেন্দুয়া আটপাড়া মাননীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। 

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক পিপিএম  প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। আমরা যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি তাহলে বঙ্গবন্ধুর আত্না শান্তি পাবে এবং তার স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করতে হবে।

এসময় সাবেক জেলা পরিষদ সদস্য সালমা আক্তার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধাগণ,  বিভিন্ন দপ্তরের সরকারি  কর্মকর্তা গণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ সহ সুশীল সমাজের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy