ঈদ যাত্রাকে নিরাপদ করতে খুলনা রেলওয়ে পুলিশের বিশেষ উদ্যোগ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

রেলে ভ্রমণরত যাত্রীদের ঈদ যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন করতে খুলনা রেলওয়ে পুলিশে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।এরই ধারাবাহিকতায়

2024-04-01T18:48:00+00:00
2024-04-01T18:48:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদ যাত্রাকে নিরাপদ করতে খুলনা রেলওয়ে পুলিশের বিশেষ উদ্যোগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২১২)
X

রেলে ভ্রমণরত যাত্রীদের ঈদ যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন করতে খুলনা রেলওয়ে পুলিশে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 

এরই ধারাবাহিকতায় সোমবার খুলনা রেলওয়ে স্টেশনে তথ্য ও অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা রেলওয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। 

জানা যায়, রেলওয়েতে ভ্রমণ সংক্রান্ত যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে তথ্য ও অভিযোগ কেন্দ্র হতে এনআইডি কার্ডের মাধ্যমে রেলওয়ে সেবা এ্যাপসে একাউন্ট খোলাসহ যে কোন পুলিশি সেবা ও সহযোগিতা প্রদানে পুলিশের এই আয়োজন। এই সেবাকেন্দ্র থেকে রেলের অবস্থান, আগমন, প্রস্থান ও বিলম্ব হলে এ সংক্রান্ত তথ্যসমূহ বাংলাদেশ রেলওয়ের সাথে সমন্বয় করে প্রদান করা হবে। এছাড়াও যাত্রীদের সুস্থ বিনোদনের জন্য তথ্য ও অভিযোগ কেন্দ্রে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। স্টেশনে অপেক্ষমান যাত্রীরা এই লাইব্রেরি থেকে বই নিয়ে স্টেশনে বসে পড়তে পারবেন।

বইয়ের তালিকায় দেশের মুক্তিযুদ্ধ, ইসলামিক, সাইন্স ফিকশান, শিশুতোষ বই, গদ্য কার্টুন, ছড়ার বইসহ খ্যাতিমান অনেক লেখক, কবি ও সাহিত্যিকদের সাহিত্য কর্ম রয়েছে। ক্রমান্বয়ে খুলনা রেলওয়ে পুলিশের আওতাধীন যশোরসহ সকল বড় স্টেশনে তথ্য ও অভিযোগ কেন্দ্র এবং লাইব্রেরি উদ্বোধন করা হবে।

এসময় বক্তারা বলেন, ঈদের সময় ট্রেনে ছিনতাইকারী, মলমপার্টি/অজ্ঞানপার্টি, পকেটমার ইত্যাদির উপদ্রব আশংকাজনক ভাবে বৃদ্ধি পায়। তবে রেলওয়েতে ভ্রমনরত যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করণের লক্ষে চিহ্নিত ছিনতাইকারী, মলমপার্টি/অজ্ঞানপার্টি, পকেটমারদের ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এছাড়া যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি স্টেশনে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে এবং রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা এবং খুলনা রেলওয়ে পুলিশের যৌথ উদ্যোগে রেকর্ডকৃত সচেতনতামূলক অডিও বার্তা প্রতিটি ট্রেনের পিএ সিস্টেমে এবং প্রতিটি স্টেশনে প্রচার করা হচ্ছে। একই সাথে ট্রেনে ভ্রমণকালে যাত্রীদেরকে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য তথ্য ও অভিযোগ কেন্দ্র:- ০১৩২০-১৮০১০২, কন্ট্রোল:-০১৩২০১৮০৫৯৮ এবং জাতীয় জরুরী সেবা:- ৯৯৯ এ যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানান খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy