কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২ কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে রহিম বিশ্বাস (৪৮) ও হাসমত আলী (৬১) নামে দুই কয়েদির মৃত্যু হয়েছে।সোমবার

2024-04-01T18:51:23+00:00
2024-04-01T18:51:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২ কয়েদির মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:৫১ পিএম   (ভিজিট : ২৫৯)
X

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে রহিম বিশ্বাস (৪৮) ও হাসমত আলী (৬১) নামে দুই  কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রহিমকে ও বেলা সাড়ে ১২টার দিকে হাসমতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আবুল কালাম জানান, মৃত হাসমত আলী ‌কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তবে কী মামলার আসামি ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রহিম বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকেও মৃত ঘোষণা করেন। 

নিহত রহিম বিশ্বাসের পিতার নাম সৈয়দ আলী বিশ্বাস। তবে তার মামলার বিবরণ জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, হাসমতের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়িকানিনগর গ্রামে। বাবার নাম কিরাম উদ্দিন। ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন হাসমত। গত বছরের ৮ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy