দাকোপে সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার দাকোপে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিষ প্রয়োগে মাছ শিকার, স্বাস্থ্য ঝুঁকি এবং জীব বৈচিত্র সংরক্ষন শীর্ষক আলোচনা সভা

2024-04-01T18:53:22+00:00
2024-04-01T19:06:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে সভা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:৫৩ পিএম  আপডেট: ০১.০৪.২০২৪ ৭:০৬ পিএম  (ভিজিট : ১৯৮)
X

খুলনার দাকোপে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিষ প্রয়োগে মাছ শিকার, স্বাস্থ্য ঝুঁকি এবং জীব বৈচিত্র সংরক্ষন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা পুলিশ এ সভার আয়োজন করেন।  

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার কালাবগী সুন্দরবন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বিপিএম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান, দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভার পূর্বে দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাছ ব্যবসায়ীনেতা রেজাউল ঢালী, পল্লী চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান প্রমুখ। 

                                                                                                      





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy