শ্রীমঙ্গল শহর যানজট মুক্ত রাখতে অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের সড়কগুলো যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।পথচারীদের ভোগান্তি কমাতে, ঈদে কেনাকাটা করতে

2024-04-01T20:49:36+00:00
2024-04-01T20:49:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল শহর যানজট মুক্ত রাখতে অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের সড়কগুলো যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। 

পথচারীদের ভোগান্তি কমাতে, ঈদে কেনাকাটা করতে আসা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে  এবং যানজট নিরসনের লক্ষ্যে এই  অভিযান পরিচালনা করা হয়। এ লক্ষ্যে  রাস্তার দু'পাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, ভাসমান দোকান, যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান পরিচালনা করা হয় পৌর শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, ভানুগাছ রোড, পোস্ট অফিস রোড এবং চৌমুহনা এলাকায়।

অভিযানের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, সামনে  ঈদ। ঈদকে সামনে রেখে কেনাকাটার জন্য শহরে  মানুষের আগমন বেড়েছে। মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করে ফুটপাতসহ শহরের রাস্তাগুলো যানজট মুক্ত রাখার চেষ্টা করছি। এ সময় তিনি শহরকে যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy