জমির মাটি ইট ভাটায় বিক্রি করায় ৩ জনকে কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ফসলি জমির মাটি কেটে খাদ বানিয়ে ট্রাকে করে মাটি ইটভাটায় বিক্রি করার দায়ে তিনজনকে বিনাশ্রম

2024-04-02T10:43:04+00:00
2024-04-02T10:43:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমির মাটি ইট ভাটায় বিক্রি করায় ৩ জনকে কারাদণ্ড
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ এএম   (ভিজিট : ২৫০)
X

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ফসলি জমির মাটি কেটে খাদ বানিয়ে ট্রাকে করে মাটি ইটভাটায় বিক্রি করার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

এসময় তিনটি মাহিন্দ্রা ট্রাক ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন ও ১৫ ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ। এ সময় তার সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, উপজেলা কর্মকর্তা শরিফ হোসেন খান, খোরশেদ আলম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. মোতাহার (৫৫), মো. শামীম (১৯) ও আতিক (২৭)। সাজাপ্রাপ্ত তিনজনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দ করা মাহিন্দ্রা ট্রাক ও শ্যালো মেশিন থানা হেফাজতে দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, তেঘরিয়া ইউনিয়নের কুমলিরচক মৌজায় মাটি চোর চক্র দিনে ও রাতে মাটি চুরি করে বিক্রি করছিল। অভিযান পরিচালনা করার সময় মাটি কাটায় সরাসরি জড়িত থাকার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy