নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় নসিমনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামের একজন নিহত হয়েছেন।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের

2024-04-02T14:03:57+00:00
2024-04-02T14:03:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২:০৩ পিএম   (ভিজিট : ৫৭২)
X

নড়াইলের লোহাগড়ায় নসিমনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামের একজন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আতাউর রহমান শিশির,তাদের চার বছরের শিশু আমেনা ও তিন বছরের আনাস।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রিপা আক্তার উপজেলার শালনগর ইউনিয়নের আতাউর রহমান শিশির এর স্ত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আতাউর রহমান শিশির স্ত্রী রিপা আক্তার মেয়ে আমেনা ছেলে আনাসকে নিয়ে শালনগর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এলাকার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে নোয়গ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রিপা আক্তার নিহত হন। এঘটনায় নিহতের স্বামী ও দুই শিশু গুরুতর আহত হয়। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy