খুলনায় লাইব্রেরির গোডাউন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় বইয়ের গোডাউনের ভেতরে রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীকে হত্যা করা হয়েছে।সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার

2024-04-02T14:36:13+00:00
2024-04-02T14:36:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় লাইব্রেরির গোডাউন থেকে কর্মচারীর লাশ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৭২)
X

খুলনায় বইয়ের গোডাউনের ভেতরে রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীকে হত্যা করা হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরির গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই লাইব্রেরির কর্মচারী রফিকুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরির ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খুলনা সদর থানা ওসি কামাল হোসেন খান বুলেটিনকে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের গ্রেফতার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy