শিবগঞ্জে আগুনে ভস্মীভূত ৯ দোকান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯টি মুদি ও কসমেটিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ মার্চ) দিবাগত রাত পৌনে

2024-04-02T16:44:45+00:00
2024-04-02T16:44:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে আগুনে ভস্মীভূত ৯ দোকান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১৪১)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯টি মুদি ও কসমেটিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে ৯টি মুদি ও কসমেটিক দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

এদিকে আগুন লাগার খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, সহকারী কমিশার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy