বাগাতিপাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

এডিপির অর্থায়নে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) সকালে

2024-04-02T17:26:24+00:00
2024-04-02T18:19:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৫:২৬ পিএম  আপডেট: ০২.০৪.২০২৪ ৬:১৯ পিএম  (ভিজিট : ১৫১)
X

এডিপির অর্থায়নে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপির অর্থয়ানে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। 

সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন ও সেকেন্দার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার মুখার্জি, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী খাদেমুল ইসলাম,  দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু প্রমুখ। 

এ সময় উপজেলার ৪৬টি ক্লাব ও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ৬২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে জার্সি, ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, স্ট্যাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy