আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর

2024-04-03T11:20:22+00:00
2024-04-03T11:24:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১১:২০ এএম  আপডেট: ০৩.০৪.২০২৪ ১১:২৪ এএম  (ভিজিট : ২৩১)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে। 

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, সাইফুলসহ আরও ৫-৬ জন রাতে গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। এ সময় রাজু হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে। 

১৬- বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy