কলমাকান্দায় দুই গরু চোর আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

কলমাকান্দা উপজেলার হাপানিয়া গ্রামে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার সহ দুই চোরকে আটক করেছে নেত্রকোনা মডেল

2024-04-03T13:30:10+00:00
2024-04-03T13:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় দুই গরু চোর আটক
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১:৩০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

কলমাকান্দা উপজেলার হাপানিয়া গ্রামে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার সহ দুই চোরকে আটক  করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। 

আটকৃতরা হলো কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের কালা মিয়া (৫২) ও আল আমিন (৪২)। জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বর্নী গ্রামের কৃষক ফারুক আহম্মেদের গোয়াল ঘর থেকে দুটি গাভী চুরি হয়। 

অনেক খোঁজাখুজি করে না পেয়ে  নেত্রকোনা মডেল থানা পুলিশকে অবহিত করলে  ঘটনা জানার পর চোরাই গরু উদ্ধারসহ চো'র চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে মঙ্গলবার ভোরে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের চোর চক্রের সদস্য কালা মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া গাভী দুটি উদ্ধার করা হয়।

 কালা  মিয়ার  দেওয়া তথ্যে চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে আটক করে পুলিশ। পরে দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy