বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত

2024-04-03T14:25:08+00:00
2024-04-03T14:25:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : ১৮৫)
X

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন।

রাবার বুলেটে আহত বাবু মিয়া বেনাপোলের দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে। তারা মাদক কারবারির সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী  ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিল দৌলতপুর সীমান্তে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর রাবার বুলেট বর্ষণ করে।

সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিযে আসে। বিজিবি দুই মাদক ব্যবসায়ীকে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে বেনাপোল  স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দিচ্ছে। সুস্থ হলে বেনাপোল থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy