শ্রীমঙ্গলে পহেলা বৈশাখ ও ১৭ এপ্রিল উদযাপনে প্রস্তুতিমুলক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে বাংলা নববর্ষ ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনু্ষ্ঠিত হয়।আজ বুধবার সকাল ১১ টায়

2024-04-03T14:36:46+00:00
2024-04-03T14:36:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পহেলা বৈশাখ ও ১৭ এপ্রিল উদযাপনে প্রস্তুতিমুলক সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২:৩৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

শ্রীমঙ্গলে বাংলা নববর্ষ ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনু্ষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই প্রস্তুতিমুলক সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এসকে দাশ সুমন প্রমুখ।

উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল মাহমুদ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সংস্কৃতি কর্মী, পুলিশ ও র‍্যাব-এর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃব্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্হিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy