দুর্গাপুরে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদবস্ত্র ও

2024-04-03T16:27:13+00:00
2024-04-03T16:27:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৪:২৭ পিএম   (ভিজিট : ২৪৯)
X

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে। 

বুধবার দুপুরে পৌর শহরের শহীদ সন্তোষ পার্কে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়৷ এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি পলাশ সাহা।

এতে আলোচকরা বলেন,ঈদ উপলক্ষে অসহায়,দরিদ্র শিশুদের মাঝে উপহারসামগ্রী প্রদান একটি মহৎ কর্ম। এতে করে শিশুরা যেমন আনন্দিত হয় তেমনি সমাজে একটি সুন্দর কাজের চর্চা হয়। অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানে অতিথিরা বলেন,শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন আত্মপ্রকাশের পর এই স্বল্প সময়ে দারুণ সব কাজ করে চলেছে। তাদের সুন্দর এই কাজের ধারা অব্যাহত থাকুক।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, কবি এনামূল হক পলাশ, সাবেক পৌর কাউন্সলির মতিউর রহমান, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা উজ্জ্বল, সহ সভাপতি মামুন রণবীর,সহ সভাপতি মোরশেদ আলম, দপ্তর সম্পাদক নূর আলম, সদস্য আরিফুর রহমান পাপন, কবি শাওন হাসান, সাংবাদিক দেলোয়ার হোসেন মাসুদ,মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকিয়া সুলতানা জবা,  মোহাম্মদ আলিফ সহ অনেকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy