ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার আসামি ছবুরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।সোমবার (০১

2024-04-03T16:35:24+00:00
2024-04-03T16:35:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২২১)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার আসামি ছবুরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

সোমবার (০১ এপ্রিল) মধ্যরাতে সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছবুর ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার অন্যতম আসামি ছবুর পালিয়ে বেড়াচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

মঙ্গলবার দুপুরে তাকে ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান র‍্যাব কমান্ডার।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ বলেন, সোমবার রাতে র‌্যাব-১৪ এর সদস্যরা মাদ্রাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার আসামি ছবুরকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানায় সোপর্দ করে। পরে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষক আব্দুল হক মিয়া তার পাওনা টাকা চাইতে জয়নব বেগমের বাড়িতে যান। কিন্তু ওইদিন শিক্ষক আব্দুল হক বাড়ি ফিরে না এলে পরের দিন তার স্ত্রী মোছাঃ আয়শা খাতুন ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় আসামি জয়নবের দেখানো মতে বাড়ির উঠানের বালুর নিচ হতে আব্দুল হকের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্ত্রী মোছাঃ আয়শা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামী ছবুর সহ ৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy