টঙ্গীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।বুধবার ভোরে

2024-04-03T17:43:29+00:00
2024-04-03T17:43:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩৮১)
X

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

বুধবার ভোরে দক্ষিণ আউচ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছথেকে ২০ কেজি গাঁজা ও নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মেরুরচর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে শামীম মিয়া (২৬) ও একই জেলার ইসলামপুর থানার সাভার চর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মানিক মিয়া (২৯)।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আউচ পাড়া এলাকায় জনৈক গিয়াসউদ্দিন খানের ভাড়া বাসা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয় এসময় তাদের কাছথেকে ২০ কেজি  নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা ও মাদক বিক্রির নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy