মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চললে কঠোর ব্যবস্থা: ডিআইজি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করলে আর অদক্ষ চালক স্টিয়ারিং ধরলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত

2024-04-03T18:55:36+00:00
2024-04-03T18:55:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চললে কঠোর ব্যবস্থা: ডিআইজি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৬২)
X

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করলে আর অদক্ষ চালক স্টিয়ারিং ধরলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

বুধবার (৩ এপ্রিল) সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে ঈদযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল, হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।

অন্যান্য বছরের তুলনায় এবার মহাসড়কের অবস্থা অনেক ভালো তাই ঢাকা থেকে উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মোঃ রেজওয়ানুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy