মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে শুক্কুর আলী (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর

2024-04-03T20:54:19+00:00
2024-04-03T20:54:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২৫৮)
X

মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে শুক্কুর আলী (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তীব্র গরমে জমিতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় শুক্কুর আলী। প্রচণ্ড রোদে গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই কৃষক। পরে স্থানীয়রা শুক্কুরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের তাপমাত্রা সইতে না পেরে হিটস্ট্রোক করে মারা গেছেন শুক্কুর আলী।
 
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy