রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রংপুরে বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার

2024-04-04T10:40:58+00:00
2024-04-04T10:40:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০:৪০ এএম   (ভিজিট : ১৭৫)
X

রংপুরে বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসা শিক্ষার্থী জনু (১৫) ও অটোচালক রবিউল ইসলাম (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস কলোনিপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নাহিদ মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু এবং অটোরিকশাচালক রবিউল।

বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির। তিনি বলেন, ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy