সরাইলে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল বিশ্বরোড মোড় থেকে সাতবর্গব্রিজপর্যন্ত জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩২ জন ক্ষতিগ্রস্তদের মাঝে চেক

2024-04-04T11:20:08+00:00
2024-04-04T11:20:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১১:২০ এএম   (ভিজিট : ৩১৭)
X

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল বিশ্বরোড মোড় থেকে সাতবর্গ ব্রিজ পর্যন্ত জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩২ জন ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগাধীন "ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট  টু ঢাকা (কাঁচপুর) সিলেট তামাবিল মহাসড়ককে চারলেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ সরাইল বিশ্বরোড মোড় থেকে সাতবর্গ ব্রিজ পর্যন্ত শীর্ষক প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩২ জন্য ( ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৭ জন ও সরাইল উপজেলার ১৫জন) ব্যক্তির মধ্যে ১৩ কোটি ৭২লাখ ৭৯ হাজার ৮২২ টাকার চেক দেয়া হয়।

চেক বিতরণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রজেক্ট ম্যানেজার-৩ আমিমুল এহসান, সিনিয়র সহকারী কমিশনার (এস.এ শাখা ও এল.এ শাখা) নাহিদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মাঝে এই অর্থ বিতরণ করছি। তাদের কাছে এসে আমরা এই চেক দিয়েছি। জনসেবার অংশ হিসেবেই, প্রশাসন যে জনবান্ধব এই হিসেবেই আমরা তাদের কাছে এসে এ চেক দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা কোন  প্রকার হয়রানি ছাড়াই প্রায় তিন গুণ বেশি টাকা পেয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy