মাদকের টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

2024-04-04T13:01:51+00:00
2024-04-04T14:18:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকের টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১:০১ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৪ ২:১৮ পিএম  (ভিজিট : ২৫৯)
X

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকাসক্তির কারণে সে কিছুটা মানসিক বিকারগ্রস্তও হয়ে পড়ে। প্রতিবেশী আলম মিয়া জানান, মাদকের টাকার জন্য সে মাঝে মধ্যে তার মা রহিমা খাতুনকে মারধরও করতো। তার মায়ের শরীরে এখনও সেই মারধরের আঘাতের চিহ্ন আছে।  সিদ্দিক প্রায়ই মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা-পয়সা নিতেন। 

বুধবারও সিদ্দিক তার মায়ের কাছে টাকা চান। মা মার খাওয়ার ভয়ে বাড়ি থেকে বের হন প্রতিবেশির কাছ থেকে টাকা ধার করার উদ্দেশে। কিছুক্ষণ পর তার মা বাসায় ফিরে দেখতে পান সিদ্দিক ঘরের সিলিংয়ে পুরাতন চাদর গলায় পেঁচিয়ে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এলাকার ইউপি সদস্য আতাউর জামান রন্জু বলেন, সিদ্দিক মাদকের টাকার জন্য মাকে নানাভাবে নির্যাতন করতো। বিষয়টি নিয়ে নানা সময়ে বিচার-শালিসও হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy