সুস্থ আছেন অপহৃত ব্যাংক ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা

2024-04-04T13:43:47+00:00
2024-04-04T13:43:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুস্থ আছেন অপহৃত ব্যাংক ম্যানেজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১:৪৩ পিএম   (ভিজিট : ১৮৪)
X

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, ‘রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন, তার সাথে কথা হয়েছে।’

এ দিকে ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের ধরতে রুমায় তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশের টহলও জোরদার করা হয়েছে। ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তার স্ত্রী ইশফাত।

এর আগে, সকালে সোনালী ব্যাংক রুমা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার নারায়ণ দাশ বলেছিলেন, ‘ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণের পর অপহরণকারীরা আর যোগাযোগ করেনি। এখনো কেউ মুক্তিপণও চায়নি। তিনি কেমন আছে তাও আমরা জানি না।’

পুলিশের চট্টগ্রাম রেঞ্জ জিআইজি নূরে আলম মিনা বলেছেন, অপহৃত ম্যানেজারকে উদ্ধারে আমরা কাজ করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একইসঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাইরে বের হচ্ছেন না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy