চাঁপাইনবাবগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ

2024-04-04T17:43:27+00:00
2024-04-04T17:59:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৪ ৫:৫৯ পিএম  (ভিজিট : ১৬৩)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে টাউন ক্লাব মিলনায়তনে জেলা প্রসাশকের সার্বিক সহযোগিতায় দুঃস্থ ও অসহায়দে মাঝে ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

টাউন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, নামোশংরকবাটি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, টাউন ক্লাবের সদস্য হাজি বাবলু, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মুন্টু প্রমুখ।

ত্রাণ নিতে আসা ব্যক্তিরা ঈদ ত্রাণ পেয়ে অনেক আনন্দিত ও খুশি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশনায় ইফতার না করে অসহায়দের সহযোগিতা করতেই এ আয়োজন বলছেন আয়োজকরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy