কুকিচিনের হাতে অপহৃত সেই ব্যাংক কর্মকর্তা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব

2024-04-04T19:47:29+00:00
2024-04-04T20:53:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুকিচিনের হাতে অপহৃত সেই ব্যাংক কর্মকর্তা উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৭:৪৭ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৪ ৮:৫৩ পিএম  (ভিজিট : ১০৭০)
X

সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।





এর আগে অপহৃত ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনের পরিবারের এক সদস্য বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেজাম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী মাইছূরা ইসফাতের ফোনে যোগাযোগ হয়। তখন অপহরণকারীরা তার মুক্তির জন্য ১৫ লাখ টাকা দাবি করে। পরিবার ও ব্যাংকের পক্ষ থেকে মুক্তিপণ দাবির বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy