ব্যাংকে ‘সাইবার হামলা’ করতে চেয়েছিল কেএনএফ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের পর মারধর করেছে কেএনএফ সদস্যরা। মাঝে মধ্যে তার চোখও বেঁধে

2024-04-05T15:08:34+00:00
2024-04-05T15:18:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যাংকে ‘সাইবার হামলা’ করতে চেয়েছিল কেএনএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৩:০৮ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৪ ৩:১৮ পিএম  (ভিজিট : ১৮৭)
X

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের পর মারধর করেছে কেএনএফ সদস্যরা। মাঝে মধ্যে তার চোখও বেঁধে রাখা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টায় র‍্যাবের মধ্যস্থতায় ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার এবং র‍্যাবের পরবর্তী অভিযানিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।  

অপহরণের দুদিন পর উদ্ধার হয়েছেন বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন। আজ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
খন্দকার আল মঈন বলেন, ‘ব্যাংক ম্যানেজারকে অপহরণের পরই তাকে উদ্ধারে মাঠে নামি। বেশকিছু কৌশল অবলম্বন করেছি। আমরা স্থানীয় জনগোষ্ঠীদের সহযোগিতা নিয়েছি। আমাদের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ অন্য সংস্থারও সহযোগিতা নিয়েছি। এর মধ্যে বৃহস্পতিবার একটি কৌশল আমাদের কাজে এসেছে। এরপর তারা নিজেদের মোটরসাইকেলে একটি স্থানে ম্যানেজারকে রেখে যায়। কিন্তু কৌশলগত কারণে সেই জায়গার নাম বলতে চাই না।’
 
সন্ত্রাসীরা ব্যাংক ম্যানেজারের ল্যাপটপ নিয়ে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে বলেও ব্রিফিংয়ে দাবি করেন র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, ব্যাংকে হামলার পর তারা ম্যানেজারের ল্যাপটপ নিয়ে গিয়েছিল। তারা ল্যাপটপ খুলে চেষ্টা করেছিল সাইবার হামলা চালানোর। কিন্তু ম্যানেজারের কৌশলের কারণে তারা সেটা পারেনি।

অপহরণের বর্ণনা দিয়ে র‌্যাবের পরিচালক বলেন, ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা ১০-১২ জন ছিল। তাদের হাতে অস্ত্র ছিল, সবই লুণ্ঠিত। অপহরণের আগে তারা ব্যাংক ম্যানেজারের কাছে এক কোটি টাকা চায়। তাহলে তাকে ছেড়ে দেবে বলে জানায়। তারা ভল্টের চাবি চায়। কিন্তু ম্যানেজার অত্যন্ত সাহসী। তিনি কৌশলে সব এড়িয়ে যান।’
 
তিনি আরও বলেন, ‘অপহরণের পর বেথেল পাড়ার পাশ দিয়ে ব্যাংক ম্যানেজারকে হাঁটিয়ে গহিন পাহাড়ে নিয়ে যায়। এরপর রাত ৩টার দিকে তারা ব্যাংক ম্যানেজারকে খাবার হিসেবে নুডলস দেয়। কখনো কখনো চোখ বাঁধা হয়েছে, আবার খুলে দেয়া হয়েছে। তারা দুবার খাবার সরবরাহ করেছে, মারধরও করেছে।’
 
বান্দরবানের পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনার র‌্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা কিছু কৌশল অবলম্বন করেছি, যেগুলো এখনও চলমান আছে। তারা গত তিন-চার দিনে বেশ কয়েকটি অপরাধ সংঘটিত করেছে। তারা একই সময়ে অন্য ব্যাংকে এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে। তাদের বেশকিছু গোষ্ঠী আছে, যারা এক সঙ্গে হামলা চালায়।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy