কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফারিছা আক্তার (আড়াই বছর) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইলবাড়ী

2024-04-05T15:11:11+00:00
2024-04-05T15:11:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৩:১১ পিএম   (ভিজিট : ১৩৫)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফারিছা আক্তার (আড়াই বছর) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের সারিদাকান্দা গ্রামে। নিহত ফারিছা আক্তার ঐগ্রামের কাজল মিয়া ও জোছনা আক্তারের কন্যা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮.৩০ মিনিটের দিকে নিহত ফারিছা বাড়ির সামনে খেলা করছিল। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে দেখে পাশের বাড়ির বাদল মিয়ার বসত ঘরের দক্ষিণ দিকের পুকুরের পানিতে ভাসছে শিশু ফারিছা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খজনক।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক পিপিএম পানিতে ডুবে শিশু ফারিছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy