হাতেখঁড়ি ফাউন্ডেশনের এক বক্স ঈদ উপহার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

উপকূলীয় বলেশ্বর নদী সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একবক্স ঈদ উপহার বিতরণ ক‌রেন হা‌তেখ‌ড়িঁ ফাউ‌ন্ডেশন। শুক্রবার সকা‌লে পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া

2024-04-05T17:15:49+00:00
2024-04-05T18:10:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতেখঁড়ি ফাউন্ডেশনের এক বক্স ঈদ উপহার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৫:১৫ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৪ ৬:১০ পিএম  (ভিজিট : ২৯৫)
X

উপকূলীয় বলেশ্বর নদী সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একবক্স ঈদ উপহার বিতরণ ক‌রেন হা‌তেখ‌ড়িঁ ফাউ‌ন্ডেশন। শুক্রবার সকা‌লে  পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার বি‌চ্ছিন্ন দ্বীপ মাঝেরচর ও সাংরাইল  এলাকার জেলে পল্ল‌রি শিশু‌দের মা‌ঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও “হাতেখড়ি ফাউন্ডেশন” ঈদ উপহার বিতরণ করেন।

এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মঠবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি ও ই‌ত্তেফাক প্রতিনি‌ধি র‌ফিকুজ্জামান আবীর।

হা‌তেখঁ‌ড়ি ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি সজিব এর সভাপ‌তি‌ত্বে এসময় বক্তব‌্য রা‌খেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ, সহ সভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না প্রমুখ।

এসময় জেলেপল্লীর ৫০ জন শিশুদের মা‌ঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল ও মুড়ি বিতরণ করা হয়। প‌শ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খু‌শি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা পে‌য়ে অনেক উপকার হয়েছে।

পঞ্চম শ্রেণির ছাত্র ওমর ফারুক বলে, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগতেছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ আমি মা-বাবা কে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগতেছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষ এর এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এই অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy