গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

নাটোর সদর থানার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে রাজশাহীর গোদাগাড়ীতে গণধর্ষণ মামলা আসামী মোঃ মামুন আলী (২৫)

2024-04-05T17:40:28+00:00
2024-04-05T18:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৫:৪০ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৪ ৬:১০ পিএম  (ভিজিট : ১৭২)
X

নাটোর সদর থানার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে রাজশাহীর গোদাগাড়ীতে গণধর্ষণ মামলা আসামী মোঃ মামুন আলী (২৫) কে গ্রেফতার করে র‌্যাব-৫। শুক্রবার দুপুরে তাকে আটক করে র‌্যাব।

এজাহার সূত্রে জানা যায়, মোঃ সাদ্দাম হোসেন ভিকটিমের নিকট প্রতিবেশী। ভিকটিম পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। গত ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে বিকেলে ভিকটিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামে তার বসতবাড়ীর পূর্ব পার্শ্বে জনৈক মোঃ এজাজুল হক এর ভূট্টার জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। একই জমিতে মোঃ সাদ্দাম হোসেন ঘাস কাটছিল। ঘাস কাটার একপর্যায়ে সাদ্দাম ভিকটিমকে জোর পূর্বক ঝাপটাইয়া ধরে মুখে গামছা পেঁচিয়ে ভুট্টার জমিতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। কিছুক্ষন পর আসামী মোঃ মামুন হোসেন ঘটনাস্থলে আসে এবং আসামী মোঃ সাদ্দাম হোসেনকে বলে যে, আমাকে ধর্ষণ করতে না দিলে আমি ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনদেরকে বলে দিব। পরবর্তীতে আসামী মোঃ মামুন ও মোঃ সাদ্দাম পরস্পর যোগসাজজে একাধিকবার ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় গণধর্ষণ মামলা দায়ের করে। মামলার রুজুর পর হতে এজাহারনামীয় আসামীদ্বয় আত্নগোপনে চলে যায়।

মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্প ও সিপিএসসি গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের মোঃ বারিক হোসেনের ছেলে মোঃ মামুন আলী (২৫) কে শুক্রবার দুপুরে  নাটোর জেলার সদর থানার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy