সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ইফতার মাহফিল

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ এপ্রিল)

2024-04-06T10:57:27+00:00
2024-04-06T10:57:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ইফতার মাহফিল
গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৫৭ এএম   (ভিজিট : ৩০৪)
X

চাঁপাইনবাবগঞ্জের  নাচোল,  গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের  উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার  (৫ এপ্রিল)  ২৫ রমজান স্থানীয় একটি  কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,  রহনপুর  পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক,  উপজেলা  প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা  হাবিবুর রহমান,  জেলা  মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হালিমা খাতুন। 

আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ দেলওয়ার হোসেন বুলবুল, নজরুল ইসলাম, পারভেজ শেখ, মোকসেদুর রহমান,  সুলতানা  বেগম, শামিমা বেগম, শিক্ষাবিদ ইমতিয়াজ  মাসরুর  আওয়াল  ও সংগঠনের  সদস্যরা।  সংগঠনের  সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে  এ  উপলক্ষে  আয়োজিত  সংক্ষিপ্ত  আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন  সংগঠনের  সাধারণ সম্পাদক  শাকিল রেজা । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy