নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল সদর

2024-04-06T11:00:41+00:00
2024-04-06T11:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১:০০ এএম   (ভিজিট : ২৩৮)
X

আসন্ন ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ২ টা ২০ মিনিটের দিকে।

ধোপাখোলা মোড় রায়হান মোল্যার আম বাগানের মধ্যে ডাকাতির জন্য প্রস্ততি গ্রহণের সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন,রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান (পূর্ব পাড়া) গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ রকি (২৬),ফেনী জেলার ফুলগাজী থানার পূর্ব দরবারপুর (আম্বর আলী সওদাগার বাড়ী গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ আব্দুর রহমান স্বপন ওরফে স্বপন (২১),কুমিল্লা জেলার মেঘনা থানার বারোয়াজারী (কাশিপুর) গ্রামের আবুল ওরফে আবুল কালামের ছেলে মোঃ ইকবাল (৩৩),নরসিংদী জেলার মাধবদী থানার মাধবদী (খালপাড়া) গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ আনিছ মিয়া (১৯)।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,নড়াইল সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে এসআই নরোত্তম বিশ্বাস ও এএসআই সাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন উজিরপুর কাড়ার বিল বটতলায় অবস্থান করছিলেন। এসময় জানতে পারেন নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের মাছিমদিয়া ধোপাখোলা মোড় হতে লোহাগড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বের জনৈক মৃত রায়হান মোল্যার উচু ভিটা জমির আম বাগানের মধ্যে কতিপয় ডাকাত একত্রিত হয়ে এলাকায় ডাকাতির জন্য প্রস্ততি গ্রহণ করছে। উক্ত সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয়ে অবহিত করেন।

সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ২টা ১৫ মিনিটের সময় উল্লিখিত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থল মাছিমদিয়া সাকিনস্থ জনৈক মৃত রায়হান মোল্যা এর উচু ভিটা জমির আম বাগানের পূর্ব পার্শ্বের ধোপাখোলা মোড় হতে লোহাগড়াগামী মহাসড়কের নিকট পৌঁছালে বাগানের মধ্যে হতে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন  ডাকাত দৌড়ে মহাসড়কের উপর অপেক্ষমান একটি ট্রাকের উপর উঠে পড়লে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভার দ্রুত ট্রাক চালিয়ে লোহাগড়ার দিকে চলে যায়।উক্ত সময় পুলিশের হাক ডাক ও বাঁশির শব্দে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে সংগীয় অফিসার, ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় জনৈক মৃত রায়হান মোল্যার উচু ভিটা জমির আম বাগানের মধ্য হতে ডাকাতি কাজে ব্যবহৃত আলামতসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃতক (ক) ১টি কাঠের হাতলযুক্ত রামদা, যা কাঠের বাট সহ লম্বা ৩৩ ইঞ্চি, যার কাঠের বাট ১১ ইঞ্চি এবং লোহার অংশ ২২ ইঞ্চি, (খ) ১টি কাঠের হাতলযুক্ত ধারালো ড্যাগার, যা কাঠের বাট সহ ১৪ ইঞ্চি লম্বা, যার লোহার অংশে ২টি ছিদ্র আছে, (গ) ১টি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, (ঘ) লাল টেপ দ্বারা মোড়ানো ১টি কাঠের লাঠি, যা ২৩ ইঞ্চি লম্বা, (ঙ) ১টি স্টীলের পাইপ, যা ২৩ ইঞ্চি লম্বা, (চ) সাদা রংয়ের মোটা সুতার রশি, যা ১২ ফুট লম্বা আলামত উদ্ধার করা হয়।

আসামিদের পিসিপিআর পর্যালোচনায় আসামিরা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরস্পর যোগসাজশে ঘটনাস্থলে একত্রিত হয়ে এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল।

গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা ৮/৯ জন আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর সার্বিক দিক নির্দেশনায় আসন্ন ঈদকে সামনে রেখে জনগণের জান মালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy