বগুড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ

2024-04-06T11:57:43+00:00
2024-04-06T12:25:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১:৫৭ এএম  আপডেট: ০৬.০৪.২০২৪ ১২:২৫ পিএম  (ভিজিট : ১৩০)
X

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাহিম হোসেন (৫০)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনার কারণে বগুড়া- নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy