সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ী যাওয়ার পথে নাটোরের নলডাঙ্গায় ব্যাটারি চালিত অটোভ্যান ও মাইক্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোঃ

2024-04-06T12:56:21+00:00
2024-04-06T12:56:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৯২)
X

ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ী যাওয়ার পথে নাটোরের নলডাঙ্গায় ব্যাটারি চালিত অটোভ্যান ও মাইক্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোঃ জিয়াউর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোঃ জামিল (৩০) নামে অটোভ্যান চালক।  

শনিবার (০৬ এপ্রিল) সকাল ৬ টার দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের নাটোর-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মাইক্রোগাড়িসহ চালক নুর মোহাম্মদ (২৭) কে আটক করেছে পুলিশ। নিহত জিয়াউর রহমান একই উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামের মোঃ রহমতুল্লাহ’র ছেলে। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন এ্যালামনাই এসোসিয়েশন কার্যনির্বাহী সংসদের সদস্য (২৫তম ব্যাচ) এবং ঢাকায় একটি গার্মেন্টসের কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। 

আহত মোঃ জামিল নওগাঁর আত্রাই উপজেলার ডাকা গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। আর আটক নুর মোহাম্মদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাইতলা গ্রামের আলী মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন। ঈদের ছুটিতে ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনযোগে তিনি বাড়ি ফিরছিলেন। আজ সকালে মাধনগর রেল-স্টেশনে নামার পর ব্যাটারি চালিত অটোভ্যানে করে নিজ গ্রাম হলুদঘরে ফেরার পথে নাটোর-নওগাঁ মহাসড়কের পশ্চিম সোনাপাতিল গ্রামে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের মাইক্রো গাড়ীর সংঘর্ষ হয়। 

এসময় ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যান এবং আহত হন অটোভ্যান চালক মোঃ জামিল। তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পাশপাশি ঘাতক মাইক্রোগাড়িসহ চালক নুর মোহাম্মদকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।   







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy