যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনও হাতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি দল

2024-04-06T14:07:26+00:00
2024-04-06T14:07:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ২:০৭ পিএম   (ভিজিট : ১৯৩)
X

যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনও হাতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করেছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে ওই সড়কের একটি বেসরকারি সার গোডাউনের সামনে এই ঘটনা ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দমকল বাহিনীর) দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে শত শত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে খুলনা মেডিক্যাল কলেজের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ছ-৭১-০৮৬৯) যশোর শহরের দিকে যাচ্ছিল । হঠাৎ করেই তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা রাস্তাজুড়ে আগুন আর আগুন। দুইপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মেডিক্যাল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। শুধু ড্রাইভার একা ছিলেন। পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন।

ঘটনাস্থল থেকে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরপরই ফায়ার সার্ভিসের লোকজন আসে। শুনেছি মাইক্রোবাসটি খুলনা মেডিক্যাল কলেজের এবং গ্যাসচালিত।

পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। জানমালের কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক। যানবাহন চলাচল স্বাভাবিক । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy