সরাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ কেজি গাঁজাসহ মোঃ রুবেল মিয়া (৩০) ও মোঃ বাদশা মিয়া (২৬) নামে

2024-04-06T14:24:41+00:00
2024-04-06T14:24:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ কেজি গাঁজাসহ মোঃ রুবেল মিয়া (৩০) ও মোঃ  বাদশা মিয়া (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকালে সরাইল থানার এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া এলাকায় খাজা গরীবে নেওয়াজ স্টোরের দক্ষিণ পাশে গাঁজাসহ আটক করে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর মুড়াবাড়ী ২ নং ওয়ার্ডের মৃত তৌহিদ মিয়া ছেলে ও মাধবপুর উপজেলার রামশংকরপুর (মোড় দক্ষিণপাড়া ওয়ার্ড নং-১২, পৌরসভার শফিকুল ইসলামের ছেলে বাদশা মিয়া। 

সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy