বাবার মরদেহের পাশে নেই ১০ সন্তান

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে সদরের হালসা ইউনিয়ন থেকে তার

2024-04-06T15:33:10+00:00
2024-04-06T15:33:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার মরদেহের পাশে নেই ১০ সন্তান
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৬৯)
X

নাটোর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে সদরের হালসা ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সিরাজ উদ্দিন (৬৫)। তিনি ওই এলাকার মৃত সামসু মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজ উদ্দিন ৪ বিয়ে করেন। তার ১০ ছেলে-মেয়ে অন্য জায়গায় থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। ছেলে-মেয়ে ও স্ত্রীরা তাকে দেখাশোনা না করায় অন্যের কাছে সাহায্য চেয়ে নিজের পেট চালাতেন তিনি।

শনিবার (৬ এপ্রিল) সকালে এলাকাবাসী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পায়। পরে ঘরে প্রবেশ করে সিরাজ উদ্দিনের অর্ধ গলিত মরদেহ দেখা যায়। এলাকাবাসীর ধারণা, গত দুই-তিন দিন আগে সিরাজ উদ্দিন মারা গেছেন। এদিন তার ছেলে-মেয়ে কাউকেই বাড়িতে দেখা যায়নি।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ সকালে হালসায় এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ পড়ে আছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরও যদি পরিবারের পক্ষ থেকে আপত্তি করা হয় তাহলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy