সরাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া

2024-04-06T15:53:49+00:00
2024-04-06T15:57:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৩:৫৩ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৪ ৩:৫৭ পিএম  (ভিজিট : ২০১)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়ার সভাপতিত্বে র‍্যালি ও সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূইঁয়া, সরাইল থানা পরিদর্শক তদন্ত আ স ম আতিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থা সহ- সভাপতি মো. মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. লিয়াকত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মাসুম উল্লাহ খন্দকার, উপজেলা ক্রীড়া সংস্হা সদস্য আব্দুল মতিন, মো. মজিদ বক্স, মো.শফিক মিয়া প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy