সরাইলে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের দুল্লাই ব্র্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেফতার

2024-04-06T16:58:20+00:00
2024-04-06T16:58:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৩৮৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের দুল্লাই ব্র্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।  

শুক্রবার রাতে সরাইল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ এমরানুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব আ.স.ম আতিকুর রহমানের নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের, এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন-২, এ এসআই (নিঃ) রুবেল আখন, এএসআই (নিঃ) শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে সরাইল থানাধীন কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি সাকিনস্থ সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের দুল্লাই ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করিয়া অবস্থান করাকালে তাদেরকে আটক করা হয়। 

গ্রেফতারকৃরা হলেন ১. মোঃ ইব্রাহিম মিয়া (৩০), 

২. মোঃ হেলাল (২৩), ৩. মোখলেছ মিয়া (২২), 

৪. অপু মিয়া (২২), ৫. মোঃ বিল্লাল মিয়া (৩৫), 

৬.মোঃ শামীম মিয়া (১৯), ৭.ইমন মিয়া (২১)।

সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল ও অন্যান্য অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার  বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy