ফজরের নামাজ পড়তে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ওয়াদিওর রহমান ওরফে বাবলু ডাক্তার নামে এক বৃদ্ধ (৭০)।রবিবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল

2024-04-07T12:15:57+00:00
2024-04-07T12:15:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফজরের নামাজ পড়তে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ১২:১৫ পিএম   (ভিজিট : ১৩১)
X

টাঙ্গাইলে ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ওয়াদিওর রহমান ওরফে বাবলু ডাক্তার নামে এক বৃদ্ধ (৭০)। 

রবিবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবলু ডাক্তার উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার বাসিন্দা। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বাবলু ডাক্তার সেহেরি শেষ করে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী মিনিট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy