মিজু সভাপ‌তি, রোকনুজ্জামান সাধারণ সম্পাদক

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

দ্বিতীয় বা‌রের মত মঠবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি মিজানুর রহমান মিজু ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।শ‌নিবার বি‌কে‌লে প্রেসক্লাব

2024-04-07T14:53:05+00:00
2024-04-07T15:07:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন
মিজু সভাপ‌তি, রোকনুজ্জামান সাধারণ সম্পাদক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ২:৫৩ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৪ ৩:০৭ পিএম  (ভিজিট : ৩২৬)
X

দ্বিতীয় বা‌রের মত মঠবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি মিজানুর রহমান মিজু ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার বি‌কে‌লে প্রেসক্লাব মিলনায়ত‌নে বা‌র্ষিক সাধারণ সভা শে‌ষে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় দৈ‌নিক সমকাল প্রতি‌নি‌ধি মোঃ  মিজানুর রহমান মিজু সভাপ‌তি ও দৈ‌নিক তৃতীয়মাত্রার প্রতিনি‌ধি মোঃ রোকনুজ্জামান শরীফ‌কে সাধারণ সম্পাদক ক‌রে ১১ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি ঘোষণা দেন প্রধান নির্বাচন ক‌মিশনার ও যুগান্তর প্রতি‌নি‌ধি আবদুস সালাম আজাদী।

ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লো, দৈ‌নিক ই‌ত্তেফাকের প্রতি‌নি‌ধি রফিকুজ্জামান আবীর সহ-সভাপ‌তি, দৈ‌নিক নয়া দিগ‌ন্তের প্রতি‌নি‌ধি ম‌নির আকন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈ‌নিক আমা‌দের সময় প্রতি‌নি‌ধি ইসরাত জাহান মমতাজ সাংগঠ‌নিক সম্পাদক, দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিনের জেলা প্রতি‌নি‌ধি এস এম আকাশ অর্থ ও দপ্তর সম্পাদক, খোলা কাগজ প্রতি‌নি‌ধি শিবাজী মজুমদার ক্রীড়া ও প্রকাশনা সম্পাদক, সমাজ কল‌্যাণ সম্পাদক‌ মোঃ জয়নাল আ‌বেদীন সহ দৈ‌নিক সংগ্রাম প্রতি‌নি‌ধি মোঃ আবুল বাশার, দৈ‌নিক ইনক্লাব প্রতি‌নি‌ধি আব্দুল হা‌লিম দুলাল এবং সাপ্তা‌হিক মঠবা‌ড়িয়ার খবরের নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলম‌কে নির্বাহী সদস‌্য ক‌রে ক‌মি‌টি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন ক‌মিশনার আবদুস সালাম আজাদী জানান, প্রেসক্লাব নির্বাচ‌নে কোন প‌দে প্রতিদ্ব‌ন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় সবাই নির্বা‌চিত হ‌য়ে‌ছে।

এর আ‌গে মঠবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃ মিজানুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে প্রেসক্লা‌বের  দ্বি বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরী‌ফের সঞ্চালনায় এসময় বক্তব‌্য রা‌খেন সা‌বেক সভাপ‌তি জা‌হিদ উ‌দ্দিন পলাশ, জা‌হিদ উ‌দ্দিণ পলাশ, সা‌বেক সাধারণ সম্পাদক এইচ এম আকরামুলাম, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক নিজামুল ক‌বির মিরাজ, মে‌হেদী হাসান, অর্থ ও দপ্তর সম্পাদক এস এম আকাশ, নির্বাহী সদস‌্য আব্দুল হা‌লিম দুলাল, মোঃ শাহ আলম প্রমুখ।

শে‌ষে মঠবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক আগামী দুই বছর সবার সা‌থে সমন্বয় রেখে প্রেসক্লা‌বের সমৃ‌দ্ধি রক্ষায়নকাজ করার অঙ্গীকার ক‌রেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy