ডোমারে পুত্রবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী ডোমারে শ্বশুর শাশুড়ীর হাতে পুত্রবধূঁ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই তাদের আটক করে

2024-04-07T14:57:23+00:00
2024-04-07T15:07:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে পুত্রবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ২:৫৭ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৪ ৩:০৭ পিএম  (ভিজিট : ৩২০)
X

নীলফামারী ডোমারে শ্বশুর শাশুড়ীর হাতে পুত্রবধূঁ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই তাদের আটক করে থানা পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার জোড়াবাড়ীর ইউনিয়নের দ্বারকামারী গ্রামের নিজ বাড়ী হতে শ্বশুর মোস্তফা হোসেন(৫০) ও শাশুড়ী মিনি বেগমকে(৪৫) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

নির্যাতিতা গৃহবধু শেফালী বেগম (২৫) জানান, ৭বছর আগে জোড়াবাড়ী ইউনিয়নের দ্বাড়িকামারী এলাকার শাহাজাহান আলীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তাদের। শেফালী সাতক্ষিরা জেলার করলা উপজেলার মৃত আব্দুল লতিফের মেয়ে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীতে সংসার করছেন তিনি। প্রেমের বিয়ের কারনে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীতে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন ওই গৃহবধূ।

গৃহবধূঁর শাশুড়ী মিনা বেগম জানান, ভিডিওটি গত রমজান মাসের আগের। কে বা কারা ফেসবুকে দিয়েছে। ওইদিন আমার একমাত্র ছেলের বউ নাতিকে মারধোর করলে আমি বাধা দেই। এক পর্যায় সে আমার নাতি নাতনিকে রেখে বাড়ী হতে পালাতে থাকে। আমরা পিছনে পিছনে দৌড়ে রাস্তায় ধরে বাড়ীতে নিয়ে আসি।

ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মহসীন আলী জানান, স্যোসাল মিডিয়ায় একটি নির্যাতনের ভিডিও দেখে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে আটক করা হয়। রোববার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy