উন্নয়নমূলক কার্যক্রমে এসিলেন্ডের উদ্যোগ

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার উদ্যোগে অক্সিজেন ও মেডিসিন, বিজয় ৭১ রোডের পরে ব্যানানা স্ট্রিট

2024-04-07T15:32:56+00:00
2024-04-07T15:32:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্নয়নমূলক কার্যক্রমে এসিলেন্ডের উদ্যোগ
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৩:৩২ পিএম   (ভিজিট : ২০০)
X

রংপুরের গঙ্গাচড়ায় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার উদ্যোগে অক্সিজেন ও মেডিসিন, বিজয় ৭১ রোডের পরে  ব্যানানা স্ট্রিট নামকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গঙ্গাচড়াবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকলেন এসিলেন্ড নয়ন কুমার সাহা ।

উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামে অক্সিজেন রোড নামে একটি রোড়ের নামকরণ করা হয়। সেখানে গত ২৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ প্রজাতির ফুল, ফল ও ওষুধি মিলিয়ে পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়েছে।গ্রামের প্রায় ২৫০ জন বাসিন্দা একেকজন দুটি করে গাছ রোপণ করে এই কর্মসূচিতে অংশ নেন।

নোহালী ইউনিয়নের জন্তির মোড় থেকে পাঠা খাওয়ার মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে দুই শতাধিক হরতকি, বহেরা, জারুল, জাতনিম, ছাতিম, বাসক, অর্জুন, আম, জাম, লিচু, কাঠাল, জলপাই, পেয়ারা, কাঠবাদাম, লেবু, চালতাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সড়কের  দুই ধারে ঔসুধি গাছ রোপণ করা হয় সেজন্য সড়কের নামকরণ করা হয় ‘মেডিসিন রোড’।

 উপজেলার আলমবিদত ইউনিয়নে একটি সড়কে দুইধারে ফুল, ফল ও ওষুধি মিলিয়ে পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়েছে।স্বাধীনতার স্মৃতি কে অম্লান রাখার জন্য সেই রোড়ের নামকরণ করা হয় বিজয় ৭১।

বড়বিল ইউনিয়নের পাকুরিয়া শরিফ পাল্লার বাজার হতে পশ্চিম বড়বিল তন্দুরের মোড় পর্যন্ত রাস্তার ধারে বিভিন্ন জাতের কলাগাছের চারা লাগানো হয়েছে।এর মধ্যে বিচি কলা (আটিয়া কলা), সবরি কলা (মালভোগ), চিনিচাম্পা, অগ্নিম্বর (লাল কলা), সাগর কলা সহ বিভিন্ন জাতের কলা গাছের চারা রোপন করা হয়েছে। সেই সড়কের নামকরণ করা হয় ব্যানানা স্ট্রিট। এছাড়াও বেতগাড়ি ইউনিয়নে একটি  বিলের চারদিকে দুইধারে ফুল, ফল ও ওষুধি মিলিয়ে পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়। সেই বিলের নাম দেওয়া হয় দোন্দোড়ার বিল। তাছাড়া ও থানা রোডে বৃক্ষ রোপন, ভুমি অফিসে বিভিন্ন প্রকার বৃক্ষ রোপন।

এছাড়াও উপজেলা প্রশাসন উদ্যোগে সহকারী কমিশনার ভূমি গঙ্গাচড়া উপজেলায়  একটি  খারুভাজ নামে বিনোদন পার্ক  করেন। পার্কের সামনে খড়-বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি ফটক। নানা রং ও শোভাবর্ধনকারী গাছে সজ্জিত করা দৃষ্টিনন্দন ফোয়ারা আছে। ইঞ্জিনচালিত নৌকায় জলমহালে নৌভ্রমণের ব্যবস্থা আছে।এক সময় এই জলমহাল ছিল ঝোপজঙ্গলের ভরা। মানুষের আনাগোনা ছিল না। পোকামাকড়ের ভয়ে এই জলমহালের পাশে কেউ যেতে চাইতেন না। সেই দৃশ্য এখন আর নেই। জলমহাল ঘিরে হয়েছে বিনোদন পার্ক। দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে সেটি।

সরজমিনে গঙ্গাচড়া ভুমি অফিস ঘুরে দেখা যায়, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) নিজ অফিস রুমে বাইরে খোলা আকাশের নিচে এভাবেই প্রতি সপ্তাহের বুধবার গণশুনানি করেন। অফিস চত্বরে দেখা যায়, নানারকম জনসচেতনতামূলক ও জনসেবামূলক পোস্টার ঝুলছে। একজন কর্মচারী একটি স্ট্যান্ডের ওপরে মোবাইল রেখে ভূমি অফিসের ফটকের দিকে তাক করে ভিডিও করছেন। তাকে এর কারণ জিজ্ঞেস করলে জানান, ভূমি অফিসে কতজন সেবা প্রার্থী আসছেন, তারা ঠিকমতো সেবা পাচ্ছেন কি-না, কতজন দালাল আসছে, কতজন অনাকাঙ্ক্ষিত লোকজন আসছে- তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সেবা প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত সেবা নির্বিঘ্নে পাচ্ছেন কিনা তা মনিটরিং করার জন্য ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের রুমে ভিডিও ক্যামেরা স্থাপন করা হয়েছে।  

সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা বলেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। গাছ প্রকৃতির বন্ধু, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। গাছ লাগানোর মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy