সরাইলে যানজট নিরসনে ইউএনওর অভিযান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা

2024-04-07T16:38:04+00:00
2024-04-07T17:00:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে যানজট নিরসনে ইউএনওর অভিযান
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২৭৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদর সরাইল অন্নদা মোড় থেকে  কালিবাড়ী মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া। 

এসময় উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম, এসআই জয়নাল আবেদীন-২, বাজার কমিটির সদস্য, আনসার, পুলিশ সদস্যরা প্রমুখ। 

অভিযান শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো মেজবাহ উল আলম ভূঁইয়া জানান, সরাইল বাজারে পথচারীগণের সুবিধার্থে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা ও কয়েকজন পথচারী বলেন, যানজট নিরসনে উপজেলা প্রশাসন অভিযানে নেমেছে। প্রায় ঘন্টা ব্যাপী চলা এ অভিযানে সরাইল অন্নদা মোড় থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত হয়ে সড়কে স্বস্থি ফিরেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy